ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিভাগীয় ম্যাগাজিন "বাণীশ্রী" এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান উদযাপিত
২৫ জুন ২০২৫ (বুধবার) ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিভাগীয় ম্যাগাজিন "বাণীশ্রী" এর ৩য় সংস্করণ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান উদযাপিত হয়। অনুষ্ঠানের শুরুতে ফুলেল শুভেচ্ছা ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয় এবং পরে সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের বক্তব্য শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। সরস্বতী পূজা উপলক্ষে প্রকাশিত “বাণীশ্রী" ম্যাগাজিন ক্রিমিনোলজি পরিবারের সৃজনশীলতা, গবেষণা এবং উদ্দীপনা প্রদর্শন করে ও বিভাগের অগ্রজ-অনুজদের মাঝে চমৎকার সেতুবন্ধন তৈরি করে। সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ এই অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রেখেছে।
Social Links